#Quote
More Quotes by Humayun Azad
পুরুষতান্ত্রিক সমাজের প্রথম শহীদের নাম হচ্ছে," মা। - হুমায়ুন আজাদ
ধনীরা যে মানুষ হয় না, তার কারন ওরা কখনো নিজের অন্তরে যায় না । দুঃখ পেলে ওরা ব্যাংকক যায়, আনন্দে ওরা আমেরিকা যায় । কখনো ওরা নিজের অন্তরে যেতে পারে না , কেননা অন্তরে কোন বিমান যায় না।
আগে প্রতিভাবানেরা বিদেশ যেতো; এখন প্রতিভাহীনেরা নিয়মিত বিদেশ যায়।
ইতিহাস হচ্ছে বিজয়ীর হাতে লেখা বিজিতের নামে একরাশ কুৎসা।
আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনাই থাকে।
বাঙলার প্রতিটি ক্ষমতাধিকারী দল সংখ্যাগরিষ্ঠ দুর্বৃত্তদের সংঘ।
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম ব'লে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।
পুরুষতান্ত্রিক সভ্যতার শ্রেষ্ঠ শহীদের নাম মা।
সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে একদিন আমরা কেউ থাকবো না।
বাঙালি আন্দোলন করে,সাধারণত ব্যর্থ হয়,কখনো কখনো সফল হয়;এবং সফল হওয়ার পর মনে থাকে না কেনো তারা আন্দোলন করেছিলো