#Quote
More Quotes by Humayun Azad
মানুষের সঙ্গ ছাড়া আর সব ভালো লাগে; অতিশয় দূরে বেঁচে আছি। পথের কুকুর দেখে মুগ্ধ হই, দেখি দূরে আজো ওড়ে মুখর মৌমাছি। - হুমায়ুন আজাদ
বাঙালি আন্দোলন করে,সাধারণত ব্যর্থ হয়,কখনো কখনো সফল হয়;এবং সফল হওয়ার পর মনে থাকে না কেনো তারা আন্দোলন করেছিলো
পুরুষতান্ত্রিক সমাজের প্রথম শহীদের নাম হচ্ছে," মা। - হুমায়ুন আজাদ
ভালো মানুষের রাগ থাকে বেশী, যারা মিচকা শয়তান তারা রাগে না । পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে ।
বাঙালি যখন সত্য কথা বলে তখন বুঝতে হবে পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে।
ইতিহাস হচ্ছে বিজয়ীর হাতে লেখা বিজিতের নামে একরাশ কুৎসা।
আগে প্রতিভাবানেরা বিদেশ যেতো; এখন প্রতিভাহীনেরা নিয়মিত বিদেশ যায়।
নিন্দুকেরা পুরোপুরি অসৎ হতে পারে না, কিছুটা সততা তাঁদের পেশার জন্য অপরিহার্য । কিন্তু প্রশংসাকারীদের পেশার জন্য মিথ্যাচারই যথেস্ট ।
সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে হয়।
একটি প্রকাশ্য চুম্বনে আমরা খান খান করে ভেঙ্গে দিতে পারি হাজার বছর বয়স্ক বাঙলার সামরিক আইন ও বিধান। -হুমায়ুন আজাদ