#Quote
More Quotes by Humayun Azad
তৃতীয় বিশ্বের নেতা হওয়ার জন্যে দুটি জিনিশ দরকার : বন্দুক ও কবর।
আমি ঈর্ষা করি শুধু তাদের যারা আজো জন্মে নি।
এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত। - হুমায়ুন আজাদ
পুরোনো কালের মানুষ যদি দৈবাৎ একটি টেলিভিশনের সামনে এসে পড়তো, তাহলে তাকে দেবতা মনে ক’রে পুজো করতো। আজো সেই পুজো চলতো।
ভালো মানুষের রাগ থাকে বেশী, যারা মিচকা শয়তান তারা রাগে না । পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে ।
একটি প্রকাশ্য চুম্বনে আমরা খান খান করে ভেঙ্গে দিতে পারি হাজার বছর বয়স্ক বাঙলার সামরিক আইন ও বিধান। -হুমায়ুন আজাদ
প্রতিটি সার্থক প্রেমের কবিতা বোঝায় যে কবি প্রেমিকাকে পায় নি, প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা বোঝায় যে কবি প্রেমিকাকে বিয়ে করেছে।
কবিরা বাঙলায় বস্তিতে থাকে, সিনেমার সুদর্শন গর্দভেরা থাকে শীতাতপনিয়ন্ত্রিত প্রাসাদে।
সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে একদিন আমরা কেউ থাকবো না।
মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায় আসে না; যায় আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে। - হুমায়ুন আজাদ