More Quotes by Humayun Azad
অধিকাংশ সুদর্শন পুরুষই আসলে সুদর্শন গর্দভ; তাদের সাথে সহবাসে একটি দুষ্প্রাপ্য প্রাণীর সাথে সহবাসের অভিজ্ঞতা হয়- হুমায়ূন আজাদ
আমি ঈর্ষা করি শুধু তাদের যারা আজো জন্মে নি।
এখানে আসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত ।
আগে প্রতিভাবানেরা বিদেশ যেতো; এখন প্রতিভাহীনেরা নিয়মিত বিদেশ যায়।
বাঙালি যখন সত্য কথা বলে তখন বুঝতে হবে পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে।
মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, তবে বাঙালির ওপর বিশ্বাস রাখা বিপজ্জনক - হুমায়ুন আজাদ
পুরুষতান্ত্রিক সভ্যতার শ্রেষ্ঠ শহীদের নাম মা।
আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনাই থাকে।
পুরোপুরি বুঝে উঠবো না, বুকে ওষ্ঠে হৃৎপিণ্ডে রক্তে মেধায় সম্পূর্ণ পাবো না; যা আমি অনুপস্থিত হয়ে যাওয়ার পরও রহস্য রয়ে যাবে রক্তের কাছে, তার নাম কবিতা । -হুমায়ুন আজাদ
সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে হয়।