#Quote
More Quotes by Humayun Ahmed
নারীদের দুঃখ প্রকাশের নয়, লুকিয়ে রাখার বিষয়। বই: শঙ্খনীল কারাগার ।
বুড়ো মানুষের রক্তে আর কোনো টান থাকে না। শরীরে মশা বসে ঠিকই, কিন্তু কামড়ায় না।❞ বই: অপেক্ষা — হুমায়ূন আহমেদ
রিকশায় চড়ার মধ্যে এক ধরনের রাজকীয় অনুভূতি আছে। সামান্য মাথা উঁচু করলেই আকাশ দেখা যায়। বই: কবি — হুমায়ূন আহমেদ
মানুষের স্বভাব হলো, কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে, আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছা করে।
প্রেমের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাওয়া যায় না। গল্প কিংবা সিনেমায় হয়তো দেখা যায়, কিন্তু বাস্তব জীবন গল্প নয়। জীবনের ,নায়িকারা নায়কদের রাস্তায় দেখলেও চিনতে পারে না। বই: বহুব্রীহি
প্রেম বলে আসলে কিছু নেই, এটা শুধুই শরীরের আকর্ষণ। প্রকৃতি এই আকর্ষণ সৃষ্টি করেছে তার সৃষ্টি বজায় রাখার জন্য। বই: হিমুর বাবার কথামালা — হুমায়ূন আহমেদ
প্রতিটি দুঃসংবাদের আড়ালে একটি করে সুসংবাদ থাকে।
একজন মানুষকে সত্যিকারের জানার উপায় হচ্ছে তার স্বপ্নটাকে জানা।
I love you যত সহজে বলা যায়- "আমি তোমাকে ভালোবাসি" ততো সহজে বলা যায় না।
যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারে।