#Quote
More Quotes by Humayun Ahmed
মানুষের স্বভাব হলো, কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে, আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছা করে।
হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়।সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় একেক জন একেক রকম করে হাসে।
কান্নার সাথে সমুদ্রের অনেক মিল রয়েছে। সমুদ্রের জল নোনতা। চোখের জলও নোনতা।
অতিরিক্ত রূপবতী মেয়েরাই বোকা হয়, আর এটাই জগতের স্বঃতসিদ্ধ নিয়ম।
যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না
যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সে প্রকৃত সুন্দরী।
প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনামাফিক হয় না।
বিংশ শতাব্দীর সবচেয়ে বড় কুসংস্কার হলো প্রেম।
কারণে মিথ্যা বলার চেয়ে, অকারণে মিথ্যা বলা মানুষ বেশি পছন্দ করে। বই: মিসির আলীর অমীমাংসিত রহস্য — হুমায়ূন আহমেদ
প্রিয় চরিত্রগুলো নিয়ে চিন্তা করতে ভালো লাগে।