#Quote
More Quotes by Humayun Ahmed
সব কষ্ট একসময় শেষ হয়ে যায়। মানুষের দুঃখ অনেকটা গ্যাস বেলুনের মতো—প্রথমে উঁচুতে উঠে থাকে, কিন্তু একসময় তা ধীরে ধীরে নিচে নেমে আসে। বেলুনে গ্যাস থাকলেও, সেটাকে সবসময় উড়িয়ে রাখার শক্তি আর থাকে না। বই: মেঘ বলেছে যাব যাব — হুমায়ূন আহমেদ
মেয়েরা যদি জানত, গোসলের পর মাথায় তোয়ালে জড়িয়ে রাখলে তাদের সবচেয়ে সুন্দর লাগে, তাহলে জন্মদিনের অনুষ্ঠানে বা বিয়ের আসরে তারা তোয়ালে পরে আসত। বই: তিথির নীল তোয়ালে — হুমায়ূন আহমেদ
বিংশ শতাব্দীর সবচেয়ে বড় কুসংস্কার হলো প্রেম।
আমরা বলে থাকি, সব মানুষ সমান। কিন্তু বাস্তবে তা কখনো দেখা যায় না। কেবল মৃত্যুর দোরগোড়ায় এসে সবাই এক হয়ে যায়, সেখানে প্রধানমন্ত্রী আর ইট ভাঙা শ্রমজীবী নারীর, মধ্যে কোনো পার্থক্য থাকে না। বই তোমাদের এই নগরে
সাদা শাড়ি পড়ে মেয়েরা অনায়াসে পূর্ণিমার জ্যোছনার সাথে মিশে যেতে পারে।
যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারে।
তুমি যখন ভালো করতে থাকবে, মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে। না চাইলেও তোমার শত্রু জন্মাবে।
যারা কম বোঝে, তারাই পৃথিবীতে সবচেয়ে সুখী। বই তন্দ্রাবিলাস ।
একজন মানুষকে সত্যিকারের জানার উপায় হচ্ছে তার স্বপ্নটাকে জানা।
প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনামাফিক হয় না।