#Quote

শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা হয় না । তারপরেও সব মানুষই কোনও - না - কোনও সময় অনুভব করে তার হাত - পায়ে কঠিন শিকল । শিকল ভাঙতে গিয়ে সংসার - বিরাগী গভীর রাতে গৃহত্যাগ করে । ভাবে ,মুক্তি পাওয়া গেল । দশতলা বাড়ির ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পরে ফুটপাতে । এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায়।

Facebook
Twitter
More Quotes by Humayun Ahmed
বিত্তবানরা কল্পনা করতে পারেন না। বাস্তবের হিসাব-নিকাশে তারা এত ব্যস্ত থাকেন যে কল্পনার জগতে প্রবেশ করার সময়ই পান না। ধীরে ধীরে তাদের কল্পনার শক্তিও হারিয়ে যায়। বই বৃষ্টি ও মেঘমালা
পুরুষদের এক অদ্ভুত দুর্বলতা হলো, তারা ভাবে, সব নারীই তার প্রেমে, পড়তে উন্মাদ হয়ে আছে। বই: তোমাদের এই নগরে।
যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না
দিনকাল পাল্টে গেছে, এখন আর মানুষ আগের মতো নাই।মওলানা ধরনের মানুষের দিকে এখন আর আগের মতো ভয়-মিশ্রিত শ্রদ্ধার চোখে কেউ তাকায় না। মওলানাও যে বিবেচনায় রাখার মতো একজন, কেউ তাও বোধহয় মনে করে না। ছল্টুফল্টু ভাবে।
গাধা এক ধরনের আদরের ডাক। অপরিচিত বা অর্ধ-পরিচিতদের গাধা বলা যাবে না। বললে মেরে তক্তা বানিয়ে দেবে। প্রিয় বন্ধুদেরই গাধা বলা যায়। এতে প্রিয় বন্ধুরা রাগ করে না বরং খুশি হয়।
ছেলে আর মেয়ে বন্ধুত্ব করতে পারে, কিন্তু একসময় তারা একে অপরের প্রেমে পড়বেই। হয়তো ক্ষণিকের জন্য হয়তো ভুল সময়ে, কিংবা দেরিতে। আর নাহয় আজীবনের জন্য।
বিংশ শতাব্দীর সবচেয়ে বড় কুসংস্কার হলো প্রেম।
মাঝে মাঝে আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়।
প্রেম বলে আসলে কিছু নেই, এটা শুধুই শরীরের আকর্ষণ। প্রকৃতি এই আকর্ষণ সৃষ্টি করেছে তার সৃষ্টি বজায় রাখার জন্য। বই: হিমুর বাবার কথামালা — হুমায়ূন আহমেদ
যে মানুষ স্বপ্ন দেখতে জানে না, সে কখনো বড় কিছু করতে পারে না।