#Quote
More Quotes by Humayun Ahmed
রিকশায় চড়ার মধ্যে এক ধরনের রাজকীয় অনুভূতি আছে। সামান্য মাথা উঁচু করলেই আকাশ দেখা যায়। বই: কবি — হুমায়ূন আহমেদ
সূর্যোদয় দেখাটা অত্যন্ত জরুরী। এই দৃশ্য হৃদয়কে বড় করে তুলতে শেখায়।
আলোটুকু তোমায় দিলাম। ছায়া থাক আমার কাছে।
প্রেমে পড়া মানে কারো ওপর নির্ভরশীল হয়ে যাওয়া। যার প্রেমে তুমি পড়বে, সে তোমার জীবনের বিশাল একটা অংশ দখল করে নেবে। আর যদি কোনোদিন সে তোমাকে ছেড়ে যায়, তাহলে সেই অংশটাও নিয়ে চলে যাবে, আর তুমি শূন্যতায় ডুবে যাবে।
অভিমান ভালোবাসার মতোই, কখনও দীর্ঘস্থায়ী হয় না। বই: অনন্ত অম্বরে — হুমায়ূন আহমেদ
বিংশ শতাব্দীর সবচেয়ে বড় কুসংস্কার হলো প্রেম।
বড় বড় সমস্যার সমাধান সহজেই হয়। কিন্তু ছোট ছোট সমস্যার সমাধান করাটাই সবচেয়ে কঠিন। বই: একজন হিমু কয়েকটি ঝিঁঝিঁ পোকা।
প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেলে মানুষ অবহেলা শুরু করে। তাই প্রয়োজনের চেয়ে কাউকে বেশি ভালোবাসার দরকার নেই।
মানুষের করুণা গ্রহণ করার মতো লজ্জা পৃথিবীর অন্য কোনো কিছুর মধ্যে নেই। বই: এপিটাফ — হুমায়ূন আহমেদ
প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনামাফিক হয় না।