#Quote
More Quotes
দীর্ঘশ্বাস হলো এমন এক বোঝা, যা শুধু হৃদয়ই বহন করতে পারে।
কোনো ব্যক্তির একটা দীর্ঘশ্বাসের পেছনে যে কতগুলো ব্যর্থ প্রচেষ্টা লুকিয়ে থাকে তা কেবল ঐ চেষ্টাকারী ব্যক্তিই জানে।-সংগৃহীত
মনের ভেতরে জমে থাকা পাহাড়সম বেদনার একমাত্র সঙ্গী হলো নিঃশব্দ দীর্ঘশ্বাস।
দীর্ঘশ্বাস হলো স্মৃতির একটি অদৃশ্য ছোঁয়া, যা হৃদয়কে ব্যথিত করে।
আপনার দীর্ঘশ্বাসগুলোকে জমাতে শুরু করুন। দেখবেন আস্তে আস্তে সেগুলো একসময় আপনার জেদে পরিণত হয়েছে। আর যখন সেই জেদ তৈরি হবে, তখন দেখবেন আপনার আর কারোর দয়ার প্রয়োজন হচ্ছে না।— ভগবৎ শেঠী।
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।— রবীন্দ্রনাথ ঠাকুর৷
দীর্ঘশ্বাস একটি নিরব কান্না। যার কোনো অশ্রু নেই৷ আছে শুধু আক্ষেপ আর না পাওয়ার কষ্ট ।— সমরেশ মজুমদার
দীর্ঘশ্বাস হলো এমন একটি শব্দহীন ভাষা, যা মনের গভীর দুঃখকে প্রকাশ করে।
অক্ষমতা এবং আত্ম-বিশ্বাসের প্রতি স্থায়ি হতে আপনি দীর্ঘশ্বাস নেওয়ার অভ্যাস করতে পারেন।
কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে, কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে, ঝরাবে না শিশির।— রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ্।