#Quote
More Quotes
প্রতিটি বৈশাখ বলুক – “আবার শুরু হোক, ভালোবাসার গল্প।
লাল-সাদার রঙে আজ হৃদয়ও রাঙা। নববর্ষের শুভেচ্ছা সবাইকে।
নব বর্ষের পুণ্য-বাসরে কাল-বৈশাখী আসে, হোক্ সে ভীষণ, ভয় ভূলে যাই অদ্ভুত উল্লাসে।
ফুলের রঙে ঢেকে যায়, বাড়ির চারপাশ,পহেলা বৈশাখে বাড়ির প্রতিটি কোণে হাসি।দোতালা, সিঁড়ি, উঠোন সবুজ, এমনকি ছাদ,সবার গালে উঠুক রঙিন হাসি।
জীবনের যাত্রাটা একটা স্বপ্ন দিয়েই শুরু হয়।
তোমার স্বপ্ন গুলো হয়তো পূরণ হবে অন্য কারো সাথে!! আর আমার স্বপ্ন গুলো চলে যাবে আমার শেষ যাত্রার সাথে।
আজ যে সূর্য উঠেছে, তা আশার আলো হয়ে থাকুক সারাবছর!
কাল-বৈশাখী আসেনি হেথায়, আসিলে মোদের তরু-শিরে সিন্ধু-শকুন বসিত না আসি ভিড় করে আজ নদীতীরে। জানি না কবে সে আসিবে ঝড় ধূলায় লুটাবে শত্রুগড়, আজিও মোদের কাটেনি ক’ শীত, আসেনি ফাগুন বন ঘিরে। আজিও বলির কাঁসর ঘণ্টা বাজিয়া উঠেনি মন্দিরে। জাগেনি রুদ্র, জাগিয়াছে শুধু অন্ধকারের প্রমথ-দল, ললাট-অগ্নি নিবেছে শিবের ঝরিয়া জটার গঙ্গাজল। জাগেনি শিবানী- জাগিয়াছে শিবা, আঁধার সৃষ্টি- আসেনি ক’ দিবা, এরি মাঝে হায়, কাল-বৈশাখী স্বপ্ন দেখিলে কে তোরা বল। আসে যদি ঝড়, আসুক, কুলোর বাতাস কে দিবি অগ্রে চল।
চৈত্রেতে থর থর বৈশাখেতে ঝড় পাথর জ্যৈষ্ঠতে তারা ফুটে তবে জানবে বর্ষা বটে। – ক্ষণা
বৈশাখ মাসের আগমন এর মানেই মানুষের মনে আনন্দের সঞ্চার নতুন শুরুর আনন্দ নববর্ষকে স্বাগত জানানোর আনন্দ।