#Quote
More Quotes by Rudra Goswami
মুক্তি নিবি? চল তোকে আজ মুক্তি দিলাম। একা একা তুই যখনই দেখবি আকাশ দেখবি মেয়ে আমিই তোর আকাশ ছিলাম।
ভালোবেসে সুখ শুধু বোকারাই চায় কে না জানে প্রিয়জনই সব থেকে বেশি ব্যথা দেয়।
মৃত্যুকে নয় আমি জীবনকে বেশি বিশ্বাস করি। কারণ মৃত্যুর ওপারে কী আছে আমি জানিনা। কিন্তু জীবনে কী অর্জন করতে পারি বা কী পেতে পারি তা জানি।
সরিয়ে নিয়েছ যোগাযোগ সাঁকো, সত্যিই কি আছো ভালো? না কি বুকের ভেতরটা এখনও বৃষ্টিময়, তুমুল অগোছালো?
চল হাত ছেড়ে শূন্যতা ধরে হাঁটি। – তারপর? তারপর ঠিক করে নেবে, আজীবন শূন্যতা, না আমি।
আঘাত পেয়েছো? তোমার এখন মৌন থাকা সব থেকে বেশি প্রয়োজন। কাকে বলতে চাও? কে জানতে চায়? কতটা ক্ষত হল বুকের ভেতরে তোমার! কটা পাহাড়ের সমান সেই আঘাতের ওজন!
জেদি মানুষেরা কখনও গাছ হতে পছন্দ করে না।তারা শুধু আকাশ হতে চায়।
ভালোবাসার জন্য নয়, ভালো থাকার জন্য নিজেকে বদলে নেয় মানুষ।
তুমি ঘুমিয়ে পড়েছো, আর আমি সারা পাড়ার রাত একসাথে জড়ো করে তোমার অভাব শোনাচ্ছি, যাওয়ার আগে যদি এই অভাব টুকু তুমি নিয়ে যেতে!
পৃথিবীতে কেউ একা নয়, কেউ সুখ অথবা কেউ না পাওয়ার সাথী । সুখ এলো না? কী আসে যায়! জীবন এখনো বহু বাঁচা আছে বাকি।