#Quote

ভালোবেসে সুখ শুধু বোকারাই চায় কে না জানে প্রিয়জনই সব থেকে বেশি ব্যথা দেয়।

Facebook
Twitter
More Quotes by Rudra Goswami
চোখের জল ছাড়া প্রেমের জন্ম হয় না মৃত্যুও হয় না।
আঘাত পেয়েছো? তোমার এখন মৌন থাকা সব থেকে বেশি প্রয়োজন। কাকে বলতে চাও? কে জানতে চায়? কতটা ক্ষত হল বুকের ভেতরে তোমার! কটা পাহাড়ের সমান সেই আঘাতের ওজন!
সরিয়ে নিয়েছ যোগাযোগ সাঁকো, সত্যিই কি আছো ভালো? না কি বুকের ভেতরটা এখনও বৃষ্টিময়, তুমুল অগোছালো?
তুমি পুড়িয়ে গিয়েছ সুখ রেখে গেছ ছাই আমি ছাইয়ের ভিতরে মন ডুবুরি নামাই।
দিন ভালো থেকে শুরু হোক অথবা খারাপ থেকেই শুরু হোক, তবু সে চলে যায়। প্রতিটা দিনই যেন ঠিক এক একটা প্রতারক মানুষের মতো, যতই যত্ন করো যতই ভালোবাসো কিছুতেই সে থাকে না।
কাচের স্বপ্ন আমার ভেঙো না কঠিন আঘাতে বহু বিনিদ্র রাত গেছে কেটে রঙে সাজাতে।
তুমি ভাবছ মেঘ করেছে, বৃষ্টি পড়বে অনেকক্ষণ। আসলে তো মেঘ করেনি মন খারাপের বিজ্ঞাপন!
যদি ছেড়ে যেতে চাস করব না প্রতিবাদ পিছুও ডাকবো না তোকে প্রেমিক মানে মাথা নোয়ান কোনো লোক নয় প্রেমিকের পিঠেও শিরদাঁড়া থাকে।
বন্ধুরাও জানে দিব্যি আছি, নিয়ম মাফিক ফিরে আসছি ঠিকানায়। কে বলল একটা মানুষ হারালে আর একটা মানুষ মরে যায়?
জেদি মানুষেরা কখনও গাছ হতে পছন্দ করে না।তারা শুধু আকাশ হতে চায়।