#Quote
More Quotes by Rudra Goswami
যে শহরে আমার প্রেমিকা থাকে সে শহরে গোলাপে গোলাপে হোক কারফিউ জারি । আমার চে বড়ো, সে শহরে কোনো প্রেমিক না থাকুক।
ভালোবেসে সুখ শুধু বোকারাই চায় কে না জানে প্রিয়জনই সব থেকে বেশি ব্যথা দেয়।
যদি ছেড়ে যেতে চাস করব না প্রতিবাদ পিছুও ডাকবো না তোকে প্রেমিক মানে মাথা নোয়ান কোনো লোক নয় প্রেমিকের পিঠেও শিরদাঁড়া থাকে।
সুখে কেউ কাঁদে না বড়ো জোর চোখে দু’কুচি জল ফোটে কান্না তো তখনই বেরোয় দীর্ঘশ্বাস গুলোও যখন হাঁপিয়ে ওঠে
চল হাত ছেড়ে শূন্যতা ধরে হাঁটি। – তারপর? তারপর ঠিক করে নেবে, আজীবন শূন্যতা, না আমি।
ভালোবাসার জন্য নয়, ভালো থাকার জন্য নিজেকে বদলে নেয় মানুষ।
তুমি ঘুমিয়ে পড়েছো, আর আমি সারা পাড়ার রাত একসাথে জড়ো করে তোমার অভাব শোনাচ্ছি, যাওয়ার আগে যদি এই অভাব টুকু তুমি নিয়ে যেতে!
জেদি মানুষেরা কখনও গাছ হতে পছন্দ করে না।তারা শুধু আকাশ হতে চায়।
কাচের স্বপ্ন আমার ভেঙো না কঠিন আঘাতে বহু বিনিদ্র রাত গেছে কেটে রঙে সাজাতে।
তুমি পুড়িয়ে গিয়েছ সুখ রেখে গেছ ছাই আমি ছাইয়ের ভিতরে মন ডুবুরি নামাই।