More Quotes by Rudra Mohammad Shahidullah
কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে ঝরাবে না শিশির
হাত বাড়ালেই মুঠো ভরে যায় ঋণে অথচ আমার শস্যের মাঠ ভরা।রোদ্দুর খুঁজে পাই না কখনো দিনে, আলোতে ভাসায় রাতের বসুন্ধরা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কিছুটা হিংস্র বিদ্রোহ চাই কিছুটা আঘাত রক্তে কিছুটা উত্তাপ চাই, উষ্ণতা চাই চাই কিছু লাল তীব্র আগুন।
জেগে আছি, জেগে আছি- যতদূরে যাও জেনো রাত্রির ঘরে আমারো একখানা জানালা আছে, চৈত্রের সব পাখি- সব ফুল- সব প্রতীক্ষারা এই নিশব্দ জানালার কাছে নত হয়ে আসে অঙ্গের সুষমা খুলে যায় সৌরভরাশি। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
যাকে কোনোদিন কেউ রাখেনি কোনো গৃহের আশ্রয়ে ভালোবেসে বুকে নিয়ে চিরকাল তাকেই বলেছি প্রেম প্রিয়তম তীর্থভূমি।
মনে হয় একদিন কাক – জোস্নায় তুমিও দরােজা খুলে ফিরে আসবে।
ইচ্ছাকৃত ভুলে ফেলে রেখে গেছি আমার বকুল ভুলে ফেলে গেছি ভেবে ফিরিয়ে দিও না।
মনে হলো একবার তুলে এনে রাখি তারে বুকের নিকটে।
কী ভয়ংকর এই একাকীত্ব! কী নির্মম এই বান্ধবহীনতা! কী বেদনাময় এই বিশ্বাসহীনতা!
শূন্যতা ছোঁয়, অপূর্নতার বাউল রাতে কান্দে শরীর।