#Quote

স্বাধীনতা, সে আমার – স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন – স্বাধীনতা – আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

Facebook
Twitter
More Quotes by Rudra Mohammad Shahidullah
নিদ্রার বুকে মাথা রেখে জেগে আছি আজো অনিদ্রা মিশে গেছে বুকের রক্তে।
নিজেকে নিয়ে আছি, নিজে নিজে আছিনা-পাওয়া ব্যথার আছে উদ্ধার, পাওয়ার বেদনা প্রতিকারহীন।
বহুদিন ধ’রে খুঁজছি এখনো আজো একজন বিশ্বাসী মানুষ খুঁজছি- বড়ো একাকি আছি।
বিস্মৃতির বাসস্ট্যান্ডে দাড়িয়ে রয়েছি একা, কেউ আসছে না। না স্বপ্ন, না ঘুম, কেউ নয়। আঁধারপুরের বাস কতোদূর থেকে তুমি আসো। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কিছুটা হিংস্র বিদ্রোহ চাই কিছুটা আঘাত রক্তে কিছুটা উত্তাপ চাই, উষ্ণতা চাইচাই কিছু লাল তীব্র আগুন। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
না-পাওয়া ব্যথার আছে উদ্ধার, পাওয়ার বেদনা প্রতিকারহীন ।
কাপড়ে যেমন রোদের গন্ধ তেমনি আমারো শরীরে কিছুটা লেগে আছে প্রিয় আগুনের ঘ্রান বেদনার সুখে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ
শেষমেশ যে যার সন্ধার কাছে ফিরে যায়,যে যার অন্ধকারের কাছে । জীবন যাপন ঘিরে আছে এক বর্নময় খাঁচা, সোনালী স্বাধীনতার ডানা বেঁধে রাখে রঙিন শিকল- শেষমেশ যে যার ক্ষত ও পচনের কাছে ফিরে যায়, যে যার ধংশস্তুপের কাছে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো, কিছু অসম্পূর্ণ নির্মাণ, ভাংগাচোরা গেরস্হালি ঘরদোর, প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে যাকে চিরদিন নষ্ট নোখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে যাকে শুধু লুকিয়ে রাখাতেই সুখ, নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতেই একান্ত পাওয়া। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ