#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
ইচ্ছে ছিলো বিরহের সাথে একরাত কাটাবো নিদ্রায়, যার কাছে ঋনী হয়ে শিখেছি নির্ঘুম রাতের সুখ তার সাথেই একরাত পাশাপাশি কাটাবো গভীর ঘুমে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু- না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি, যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে উড়াই নিজেকে আকাশের পাশাপাশি। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
দিচ্ছো ভীষণ যন্ত্রণা বুঝতে কেন পাছো না ছাই মানুষ আমি, যন্ত্র না। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
যৌবন, একাকি রাত শিশিরের শুভ্রতা কাংখিত জীবন তুমি কী নিতে চাও বলো। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
বিস্মৃতির বাসস্ট্যান্ডে দাড়িয়ে রয়েছি একা, কেউ আসছে না। না স্বপ্ন, না ঘুম, কেউ নয়। আঁধারপুরের বাস কতোদূর থেকে তুমি আসো। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কে থাকে এমন একলা থাকায় কে ডাকে অমন নিরব ডাকায়।
কী ভয়ংকর এই একাকীত্ব! কী নির্মম এই বান্ধবহীনতা! কী বেদনাময় এই বিশ্বাসহীনতা!
কিছুটা হিংস্র বিদ্রোহ চাই কিছুটা আঘাত রক্তে কিছুটা উত্তাপ চাই, উষ্ণতা চাই চাই কিছু লাল তীব্র আগুন।
ভুল ভেঙ্গে গেলে ডাক দিও, আমি মৃত্যুর আলিঙ্গন ফেলে আত্মমগ্ন আগুন ললাটের সৌমতায় তোমার লিখে দেবো একখানা প্রিয়নাম - ভালোবাসা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
বৈশাখি মেঘ ঢেকেছে আকাশ,পালকের পাখি নীড়ে ফিরে যায় ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন? নীল অভিমান পুড়ে একা আর কতোটা জীবন? কতোটা জীবন। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ