#Quote

মিথ্যা হলো শয়তানের বিয়ের মন্ত্র। মিথ্যা বললেই শয়তানের বিয়ে হয়। বিয়ে হওয়া মানেই সন্তান-সন্ততি হওয়া। একটা মিথ্যার পর আরো অনেকগুলি মিথ্যা বলতে হয় এই কারণেই।পরের মিথ্যাগুলি শয়তানের সন্তান।

Facebook
Twitter
More Quotes by Humayun Ahmed
প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ঐ বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূণ্য জগতের বাসিন্দা
দিতে পার একশ' ফানুস এনে আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই।
বিয়ে করার জন্য দরকার এমন একটি মেয়ে, যে খুব হাসিখুশি থাকবে, প্রচণ্ড রাগ করলেও পরক্ষণে ভুলে গিয়ে হাসবে। যে রাত ১টার সময় ছাদে উঠে বৃষ্টিতে ভিজতে আপত্তি করবে না। বই: এইসব দিনরাত্রি — হুমায়ূন আহমেদ
হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়।সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় একেক জন একেক রকম করে হাসে।
যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারে।
তাৎক্ষণিকভাবে প্রেমে পড়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। আর অতিরূপবতীদের. প্রেমে পড়ারও দরকার নেই, কারণ নিয়ম অনুযায়ী অন্যরাই তাদের প্রেমে পড়বে। বই: দেয়াল
মেয়েদের অনেক গুণের মধ্যে বড় গুণ হলো এরা খুব সুন্দর করে চিঠি লিখতে পারে। কথাবার্তায় নিতান্ত এলোমেলো মেয়েও চিঠি লেখায় গোছানো। মেয়েদের চিঠিতে আরেকটা ব্যাপার থাকে - বিষাদময়তা। নিতান্ত আনন্দের সংবাদ দিয়ে লেখা চিঠির মধ্যেও তারা জানি কী করে সামান্য হলেও দুঃখ মিশিয়ে দেয়। কাজটা যে তারা ইচ্ছা করে করে তা না। প্রকৃতি তাদের চরিত্রে যে বিষাদময়তা দিয়ে রেখেছে তাই হয়তো চিঠিতে উঠে আসে।
অতিরিক্ত রূপবতী মেয়েরাই বোকা হয়, আর এটাই জগতের স্বঃতসিদ্ধ নিয়ম।
সাদা শাড়ি পড়ে মেয়েরা অনায়াসে পূর্ণিমার জ্যোছনার সাথে মিশে যেতে পারে।
মানুষের করুণা গ্রহণ করার মতো লজ্জা পৃথিবীর অন্য কোনো কিছুর মধ্যে নেই। বই: এপিটাফ — হুমায়ূন আহমেদ