More Quotes by Humayun Ahmed
মেয়েরা যদি জানত, গোসলের পর মাথায় তোয়ালে জড়িয়ে রাখলে তাদের সবচেয়ে সুন্দর লাগে, তাহলে জন্মদিনের অনুষ্ঠানে বা বিয়ের আসরে তারা তোয়ালে পরে আসত। বই: তিথির নীল তোয়ালে — হুমায়ূন আহমেদ
গভীর প্রেম মানুষকে নিয়ন্ত্রণের পুতুল বানিয়ে দেয়। কেউ প্রেমিকের হাতের পুতুল হয়, কেউ প্রেমিকার। তবে দুজন কখনো একসঙ্গে পুতুল হয় না। কে পুতুল হবে আর কে নিয়ন্ত্রণ করবে, তা নির্ভর করে মানসিক ক্ষমতার ওপর। যার মানসিক শক্তি বেশি, পুতুলের সুতো থাকে তার হাতেই। বই: মিসির আলি! আপনি কোথায়?
প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ঐ বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূণ্য জগতের বাসিন্দা
বিয়ে করার জন্য দরকার এমন একটি মেয়ে, যে খুব হাসিখুশি থাকবে, প্রচণ্ড রাগ করলেও পরক্ষণে ভুলে গিয়ে হাসবে। যে রাত ১টার সময় ছাদে উঠে বৃষ্টিতে ভিজতে আপত্তি করবে না। বই: এইসব দিনরাত্রি — হুমায়ূন আহমেদ
একজন মানুষকে সত্যিকারের জানার উপায় হচ্ছে তার স্বপ্নটাকে জানা।
আলো যেমন চারপাশ উজ্জ্বল করে তোলে, তেমনি একজন পবিত্র মানুষও তার চারপাশ আলোকিত করে তোলে। বই: পারাপার — হুমায়ূন আহমেদ
সব কষ্ট একসময় শেষ হয়ে যায়। মানুষের দুঃখ অনেকটা গ্যাস বেলুনের মতো—প্রথমে উঁচুতে উঠে থাকে, কিন্তু একসময় তা ধীরে ধীরে নিচে নেমে আসে। বেলুনে গ্যাস থাকলেও, সেটাকে সবসময় উড়িয়ে রাখার শক্তি আর থাকে না। বই: মেঘ বলেছে যাব যাব — হুমায়ূন আহমেদ
প্রেমে পড়া মানে কারো ওপর নির্ভরশীল হয়ে যাওয়া। যার প্রেমে তুমি পড়বে, সে তোমার জীবনের বিশাল একটা অংশ দখল করে নেবে। আর যদি কোনোদিন সে তোমাকে ছেড়ে যায়, তাহলে সেই অংশটাও নিয়ে চলে যাবে, আর তুমি শূন্যতায় ডুবে যাবে।
প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালোলাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ পেলেই সে জেগে উঠে। - হুমায়ূন আহমেদ
মিথ্যা হলো শয়তানের বিয়ের মন্ত্র। মিথ্যা বললেই শয়তানের বিয়ে হয়। বিয়ে হওয়া মানেই সন্তান-সন্ততি হওয়া। একটা মিথ্যার পর আরো অনেকগুলি মিথ্যা বলতে হয় এই কারণেই।পরের মিথ্যাগুলি শয়তানের সন্তান।