#Quote

যারা এখন মন্দিরে আর মানুষের ঘরবাড়িতে আগুন দিচ্ছেন, তারা আসলে মাছের পেট থেকে মুক্ত দেশকে কুমিরের মুখে তুলে দিচ্ছেন।

Facebook
Twitter
More Quotes by Imtiaz Mahmud
আত্মীয়স্বজনই মানুষকে কবরে শুইয়ে দেয়। কাউকে মৃত আর কাউকে জীবিত।
আমি তারে বলিনি, বিদায়। পাখি তবু নিজে উড়ে গেল আজ আকাশও যায় যায়!
সব মানুষই ঘরে ফেরে অন্য মানুষ হয়ে, চেনা নদী বদলে যায় সামান্য এক ঢেউয়ে।
যারা এ প্লাস পাইছো, তারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হবা। যারা এ পাইছো, তারা সচিব হবা। আর যারা কিছুই পাও নাই, তারা মন্ত্রী হবা। ফলে যারা কিছুই পাও নাই, তারা কান্দাকাটি বাদ দেও, আর যারা এ প্লাস পাইছো, তারা লাফালাফি বাদ দেও।
আগুনে যে ঝাঁপ দেয়—তারও কিছু অনুসারী থাকে, উজ্জ্বলতা এক ফাঁদ, আড়ালে সে পোড়াতেই ডাকে।
কে যে কারে ধ্বংস করে—হিংসার এ গাঙে, কূল ভাঙতে গিয়ে ঢেউ, নিজে আগে ভাঙে।
কথা বলো রাত, আর কথা বলো তারা, বলো, যারা জেগে আছে, ভালো নেই তারা।
কেয়ামতের মুহূর্তে জন্ম নেয়া শিশু, চোখ মেলে দেখে, পৃথিবী আর নাই।
ধৈর্য ধরো নিঃস্ব মানুষ, ধৈর্য ধরো ফুল, নদী ছুটে গেলেও দেখো স্থির রয়েছে কূল।
আমি সূর্য থেকে পালিয়ে আসা আলো, তোমার চোখের পাতায় পড়ে আছি তুমি সাবধানে চোখ মেলো।