More Quotes by Imtiaz Mahmud
কথা বলো রাত, আর কথা বলো তারা, বলো, যারা জেগে আছে, ভালো নেই তারা।
বাসা থেকে সংসদ সদস্য হওয়ার জন্য চাপ দিতেছে।
আমি সূর্য থেকে পালিয়ে আসা আলো, তোমার চোখের পাতায় পড়ে আছি তুমি সাবধানে চোখ মেলো।
সবাই মাড়িয়ে যাচ্ছে যাক, মাথা উঁচু রাখো ঘাস, একদিন তোমার কাছেই নেমে আসবে আকাশ।
পৃথিবীকে জাগানোর দায়িত্ব নেয়ার পর থেকে মোরগের ঘুমের কোয়ালিটি খারাপ হয়ে গেছে।
আমি তারে বলিনি, বিদায়, পাখি তবু নিজে উড়ে গেল, আজ আকাশও যায় যায়!
যে যার মতন চলে যায়, মেঘ যায়, রোদ যায়, আমার কোথাও যাওয়া হয় না, অবসন্নতায়।
আমি সবকটি পথ ঘুরে, দেখি, তুমি সমান দূরে।
হে মাবুদ, তুমি বাংলাদেশের মুসলমানদের হাত থেকে ইসলাম ধর্মকে রক্ষা করো।
যখন পরিবর্তন আসে, তখন একদল মানুষ পোশাক পরিবর্তন করে, আর অন্যদল পরিবর্তন করে চেহারা।