More Quotes by Imtiaz Mahmud
কাউকে আছাড় দেয়ার জন্য আগে মাথায় তুলতে হয়। ফলে আপনাকে কেউ মাথায় তোলার অর্থই হচ্ছে আপনি একটা আছাড়ের ঝুঁকিতে আছেন।
যারা এখন মন্দিরে আর মানুষের ঘরবাড়িতে আগুন দিচ্ছেন, তারা আসলে মাছের পেট থেকে মুক্ত দেশকে কুমিরের মুখে তুলে দিচ্ছেন।
একা হও, একা হও, একা হয়ে যাও, হাত মাথা খুলে রাখো, খুলে রাখো পাও।
ভাতে আমরা লবণ চাই না, জনাব, চোখের পানিতে অনেক লবণ আছে।
নিজের আলোয় হাঁটে যারা গভীর অন্ধকারে, তারাই প্রথম সূর্য দেখে মোরগ ডাকা ভোরে।
যুদ্ধ বিরতি মানে যুদ্ধের শেষ না, নতুন যুদ্ধের প্রস্তুতি।
আমি তারে বলিনি, বিদায়। পাখি তবু নিজে উড়ে গেল আজ আকাশও যায় যায়!
আকাশটাকে ঘুম পাড়িয়ে চাঁদ জেগে থাকবে রাতভর আমার গল্প ফুরিয়ে যাবে তবু তুমি বলবে, তারপর?
অন্ধকারে পথ হারিয়ে ডুবে গেছে যেই তারা, তাকে আমি সব বলেছি, তোমার গল্প ছাড়া।
মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই, জীবন অন্যরা ভাগ করে নেয়—খুব প্রকাশ্যেই।