#Quote

সে এখন মৃত। তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত, তাজা লাল রক্ত। তার থ্যাতলানো একখানা হাত পড়ে আছে এদেশের মানচিত্রের ওপর, আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তের দুর্বিনীত লাভা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

Facebook
Twitter
More Quotes by Rudra Mohammad Shahidullah
একটা ঠিকানা চাই। যেই ঠিকানায় সপ্তাহ শেষে একটি করে চিঠি দিব..প্রেম-প্রেম, আবেগে ঠাসা, ভালোবাসায় টইটুম্বুর! হবে একটা ঠিকানা? কারনে অকারনে চিঠি দিব। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমারও ইচ্ছে করে টুকরো টুকরো কোরে কেটে ফেলি তোমার শরীর। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু- না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি, যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে উড়াই নিজেকে আকাশের পাশাপাশি। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তুমিই শুধু ভালোবাসা রাখতে গিয়ে ছড়িয়ে ফেললে চতুর্দিকে অসাবধানে ভালোবাসা ছড়িয়ে ফেললে চতুর্দিকে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
এতোটা নিঃশব্দে জেগে থাকা যায় না, তবু জেগে আছি…।
রক্তে প্রেম তোর, তবু তুই হোলি এতো বেশি নিসঙ্গ মানুষ!
উচিত ছিলো তোমার বাড়ি এক্কেবারে আমার বাড়ির পাশেই হওয়া । জানলা খুলে চোখ দুটোকে মেলে দিলেই দেখতে পাবো টুকিটাকি জিনিশপত্র শোবার ঘরে অলস চুলে বোলাচ্ছ সেই স্নিগ্ধ লাজুক আঙুলগুলো । উচিত ছিলো জানলা খুললে তোমার আমার দেখতে পাওয়া সারাটি ক্ষন।
অতোটা হৃদয় প্রয়োজন নেই,কিছুটা শরীর কিছুটা মাংস মাধবীও চাই। এতোটা গ্রহণ এতো প্রশংসা প্রয়োজন নেই কিছুটা আঘাত অবহেলা চাই প্রত্যাখান। সাহস আমাকে প্ররোচনা দেয় জীবন কিছুটা যাতনা শেখায়, ক্ষুধা ও খরার এই অবেলায় অতোটা ফুলের প্রয়োজন নেই। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
জানি না কখন এইসব স্মৃতি, এসব দৃশ্য ছায়ার মতোন বেঁধেছি শরীরে বকুলের লাশ! জেগে দেখি চাঁদ ক্লান্ত দুচোখে মাখে রাত্রির গোপন কাজল কুয়াশার জল। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
হয়েছো গোপন ঘুন, শাঁস কাটো লুকায়ে ভেতরে – পুড়ে মরি, কেমনে গো আমি তারে বাইরে দ্যাখাবো!