#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
আমি কবি নই - শব্দ শ্রমিক। শব্দের লাল হাতুড়ি পেটাই ভুল বোধে ভুল চেতনায়,হৃদয়ের কালো বেদনায়। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তুমিই শুধু ভালোবাসা রাখতে গিয়ে ছড়িয়ে ফেললে চতুর্দিকে অসাবধানে ভালোবাসা ছড়িয়ে ফেললে চতুর্দিকে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কতোখানি ডাক শুনে ছুটে যায় এই মুগ্ধ মানুষ অভ্যন্তরে কতোখানি উৎসবে সব পথ ভেঙে একখানা পথ শুধু একখানা ঘর জেগে ওঠে মর্মের মর্মস্থলে
নিদ্রার বুকে মাথা রেখে জেগে আছি আজো অনিদ্রা মিশে গেছে বুকের রক্তে।
আভিলাষী মন চন্দ্রে না-পাক জোস্নায় পাক সামান্য ঠাঁই, কিছুটাতো চাই, কিছুটাতো চাই। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কাটা আঙুল থেকে রক্তের মতো ঝ'রে ঝ'রে পড়ে ইচ্ছার নীল অক্ষমতা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন – সুতো ধ ’রে , আমি শুধু যাই দূরে।
ইচ্ছাকৃত ভুলে ফেলে রেখে গেছি আমার বকুল ভুলে ফেলে গেছি ভেবে ফিরিয়ে দিও না।
ইহকাল ভুলে যারা পরকালে মত্ত হয়ে আছে চলে যাক সব পরপারে বেহেস্তে তাদের আমরা থাকবো এই পৃথিবীর মাটি জলে নীলে, দ্বন্দ্বময় সভ্যতার গতিশীল স্রোতের ধারায় আগামীর স্বপ্নে মুগ্ধ বুনে যাবো সমতার বীজ। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
জেগে আছি, জেগে আছি- যতদূরে যাও জেনো রাত্রির ঘরে আমারো একখানা জানালা আছে, চৈত্রের সব পাখি- সব ফুল- সব প্রতীক্ষারা এই নিশব্দ জানালার কাছে নত হয়ে আসে অঙ্গের সুষমা খুলে যায় সৌরভরাশি। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ