#Quote
বছর ঘুরে এলো আবার পহেলা বৈশাখ
বাঙ্গালী তাই সেজেছে আজ নববর্ষের সাজ!
জাতিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা
বর্ষবরনের আনন্দে হয়েছে দিশেহারা!
পান্তা ইলিশ, পিঠাপুলি আর বৈশাখী মেলায়
নাচে গানে উল্লাসে মঙ্গল শোভাযাত্রায়,
হাল খাতার রঙে রঙিন বাজারে দোকান
একই কন্ঠে তারাও গাইছে সাম্য মৈত্রের গান!
এসো তাই ভুলে যাই জাতি বর্ণ বিদ্বেষ,
সারা বছর মিলেমিশে থাকবো মোরা বেশ!
Facebook
Twitter
More Quotes
আজ যে সূর্য উঠেছে, তা আশার আলো হয়ে থাকুক সারাবছর!
নতুন বছরের রঙে রাঙা পহেলা বৈশাখের দিনটা অনেক শুভ।লাল-সাদা শাড়িতে হাসে প্রাণ,বাজে ঢাক, উঠে আনন্দ রূপ।
বৈশাখে অনলসম বসন্তের খরা। তরুতল নাহি মোর করিকে পসরা পায় পোড়ে খরতর রবির কিরণ। শিরে দিতে নাহি আঁটে খুঞ্চার বসন নিযুক্ত করিল বিধি সবার কাপড়। অভাগী ফুলরা পরে হরিণের দুড় পদ পোড়ে খরতর রবির কিরণ। শিরে দিতে নাহি আঁটে অঙ্গের বসন বৈশাখ হৈল আগো মোর বড় বিষ। মাংস নাহি খায় সর্ব্ব লোকে নিরামিষ।
পহেলা বৈশাখে লাল-সাদার সাজে ঢেকে যায় বাংলা মাটি, প্রাণে বাজে ঐক্যের সুর।
আজ আমি বড় একা যখন ছিলে তুমি আমার কাছে ভাবতাম না কি আমার আছে না আছে তোমার ওই আঁখি দুটি সাথী করে বৈশাখে পেতাম বসন্তের দেখা ।
গ্রামের পথে ফুলের গন্ধ, শহরের মাঝখানে,সবাই মিলে হাসি-খুশি, উদযাপন পহেলা বৈশাখে।নতুন জীবন, নতুন আশা, সবার চোখে মুখে,পহেলা বৈশাখে সবার জীবনে সুখের ঢেউ।
শুনরে বেটা চাষার পো বৈশাখ জ্যৈষ্ঠে হলুদ রো। আষাঢ় শাওনে নিড়িয়ে মাটি ভাদরে নিড়িয়ে করবে খাঁটি। হলুদ রোলে অপর কালে সব চেষ্টা যায় বিফলে।- ক্ষণা
বৈশাখের মেলাতে ঘুরতে ফিরতে উঠতে বসতে ধরতে ছাড়তে, দেখি কত যুবতী হাসছে গাইছে কেনাকাটা করছে খাচ্ছে দাচ্ছে কোমড় দুলিয়ে হাটছে! লাল পাড়ে সাদা শাড়ি ছেলেদের নজর কাড়ি এ যেন রসের হাড়ি নয় কোন বাড়াবাড়ি! ছেলেরাও কম না টিএসসি রমনা সারাদিন কাটিয়ে যায় মেয়ে পটিয়ে!
বছর ঘুরে এলোরে বৈশাখ, তাইতো আনন্দে মেতে উঠে আজ।
কাল-বৈশাখী আসেনি হেথায়, আসিলে মোদের তরু-শিরে সিন্ধু-শকুন বসিত না আসি ভিড় করে আজ নদীতীরে। জানি না কবে সে আসিবে ঝড় ধূলায় লুটাবে শত্রুগড়, আজিও মোদের কাটেনি ক’ শীত, আসেনি ফাগুন বন ঘিরে। আজিও বলির কাঁসর ঘণ্টা বাজিয়া উঠেনি মন্দিরে। জাগেনি রুদ্র, জাগিয়াছে শুধু অন্ধকারের প্রমথ-দল, ললাট-অগ্নি নিবেছে শিবের ঝরিয়া জটার গঙ্গাজল। জাগেনি শিবানী- জাগিয়াছে শিবা, আঁধার সৃষ্টি- আসেনি ক’ দিবা, এরি মাঝে হায়, কাল-বৈশাখী স্বপ্ন দেখিলে কে তোরা বল। আসে যদি ঝড়, আসুক, কুলোর বাতাস কে দিবি অগ্রে চল।