#Quote
More Quotes by Kazi Nazrul Islam
গগনে কৃষ্ণ মেঘ দোলে – কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘনশ্যাম সনে;দোলে রাধা শ্যাম ঝুলন-দোলায় দোলে আজি শাওনে । - কাজী নজরুল ইসলাম
হয়তো তোমার পাব দেখা যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিনী বলে না তো কিছু চাঁদ।”
আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। প্রকান্ড তাঁর সৃষ্টি। এই বৃহৎকে বুঝবার সাধনাই জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা। এজন্য চাই সে মুক্ত ও বিরাট জীবন।
আসবে তোমার শীতের রাতি, আসবে নাকো আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যে জন পার্শ্বে আসবে নাকো আর সে, পড়বে মন মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিত বিছানায় কাটা হয়ে ফুটবে- বুঝবে সেদিন বুঝবে।
ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী, আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী- চৈতী-রাতের চাঁদনী। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন-হে মোর সোহাগ-ভীতু! চাইবে কেঁদে নীল নভো গা’য়, আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা তা’য় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
আমরা যৌবনের পূজারী, নব নব সম্ভাবনার অগ্রদূত, নব নবীনের নিশানবর্দ্দার।
আমার বুকের যে কাঁটা-ঘা তোমায় ব্যথা হানত, সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসব তখন পান্থ ! হয়তো তখন আমার কোলে, সোহাগ লোভে পড়বে ঢলে আপনি সেদিন সেধে-কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে, চরন চু’মে পূজবে — বুঝবে সেদিন বুঝবে!
"অগ্নিবীণার ঝংকারে ফোটা তুমি আগুনের ফুল, তোমারি গানের ফুল দিয়ে পূজা করি কবি নজরুল।।"
কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন।