#Quote

স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,-জাগবে হঠাৎ চমকে!ভাববে বুঝি আমিই এসে ব’সনু বুকের কোলটি ঘেঁষে,ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা! মিথ্যা স্বপন!বেদনাতে চোখ বুঁজবে-বুঝবে সেদিন বুঝবে!! - কাজী নজরুল ইসলাম

Facebook
Twitter
More Quotes by Kazi Nazrul Islam
কেয়া পাতার তরী ভাসায় কমল -ঝিলে তরু-লতার শাখা সাজায় হরিৎ নীলে। ছিটিয়ে মেঠো জল খেলে সে অবিরল কাজলা দীঘির জলে ঢেউ তোলে আনমনে ভাসায় পদ্ম-পাতার থালিকা। - কাজী নজরুল ইসলাম
“ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?”
মহা - বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত।যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না-বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। - কাজী নজরুল ইসলাম
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছে চলে জাগিয়া কেদে ডাকি দেবতায় প্রিয়তম প্রিয়তম প্রিয়তম। - কাজী নজরুল ইসলাম
তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন।
আমাদের শিক্ষা পদ্ধতি এমন হোক, যাহা আমাদের জীবনশক্তিকে ক্রমেই সজাগ, জীবন্ত করিয়া তুলিবে। যে শিক্ষা ছেলেদের দেহ-মন দুটোকেই পুষ্ট করে, তাহাই হইবে আমাদের শিক্ষা।
আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিশ।
গগনে কৃষ্ণ মেঘ দোলে – কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে থির সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘনশ্যাম সনে;দোলে রাধা শ্যাম ঝুলন-দোলায় দোলে আজি শাওনে । - কাজী নজরুল ইসলাম
তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মত কেদে কেদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ, বন্ধু তোমার হানবে হেলা ভাঙ্গবে তোমার সুখের খেলা দীর্ঘ লো কাটবে না আর বইতে প্রাণ শ্রান্ত এ ভার সরন মনে যুঝবে বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ।