#Quote

আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে,সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে-দুলবে তরী রঙ্গে,প’ড়বে মনে সে কোন্ রাতে এক তরীতে ছিলেম সাথে,এমনি গাঙ ছিল জোয়ার,নদীর দু’ধার এমনি আঁধার তেমনি তরী ছুটবে-বুঝবে সেদিন বুঝবে ! - কাজী নজরুল ইসলাম

Facebook
Twitter
More Quotes by Kazi Nazrul Islam
নামাজ পড় রোজা রাখ কলমা পড় ভাই তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই
নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না।
যে ভালবাসা দুজনকে দুদিক থেকে আকর্ষন করে মিলিয়ে দেয়, সেটা ভালবাসা নয়, সেটা অন্য কিছু বা মোহ আর কামনা।
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে বুঝবে সেদিন বুঝবে! ''কাজী নজরুল ইসলাম''
কত কাজ তোমাদের- ধরণীর দশদিক ভরে কত ধূলি, কত আবর্জ্জনা, কত পাপ, কত বেদনা- তোমরা ছাড়া কে তার প্রতিকার করিবে? তোমাদের আত্মদানে, তোমাদের আয়ূর বিনিময়ে হবে তার মুক্তি।
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছে চলে জাগিয়া কেদে ডাকি দেবতায় প্রিয়তম প্রিয়তম প্রিয়তম। - কাজী নজরুল ইসলাম
চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে। - কাজী নজরুল ইসলাম
আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু
তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন।
আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন- টুটবে যবে বন্ধন! পড়বে মনে, নেই সে সাথে বাঁধবে বুকে দুঃখ-রাতে- আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর, মাগবে ছোঁওয়া, আপনি যেচে চুমবে- বুঝবে সেদিন বুঝবে।