#Quote
More Quotes
বাঙ্গালীরা কখনো কোনো জাতি থেকে পিছিয়ে নেই, তাদের মধ্যে যেমন সাহিত্যিক আছেন, তেমনি বিজ্ঞানীও আছেন, আছেন বিখ্যাত গায়ক তথা নায়কও, এক কথায় কোনো অংশেই বাঙ্গালীরা পিছিয়ে নেই
এই বিজয় দিবসে যে সকল শহীদ ও বীর সন্তানরা প্রতি বছরে একবার আমাদের হৃদয়ে জাগায়, তাদের অসীম কৃতজ্ঞতা জানাই।
উৎসব শুধু আনন্দ নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ছায়া।
ঈদের খুশি কেবল পোশাকে নয়, এটি হৃদয়ে থাকা ভালোবাসায় প্রকাশ পায়।
চট্টগ্রামের বিউষা উৎসব আমাদের বর্ণিল ইতিহাসের গর্বিত বহিঃপ্রকাশ।
চৈতে গিমা তিতা বৈশাখে নালিতা মিঠা জ্যৈষ্ঠে অমৃতফল আষাঢ়ে খৈ শায়নে দৈ। ভাদরে তালের পিঠা আশ্বিনে শশা মিঠা কার্তিকে খৈলসার ঝোল অগ্রাণে ওল পৌষে কাঞ্ছি মাঘে তেল ফাল্গুনে পাকা বেল।
আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো - জহির রায়হান
আমাকে পাবে না খুঁজে, কেঁদে কেটে মামুলি ফাল্গুনে। - হেলাল হাফিজ
নবাঙ্কুর ইক্ষুবনে এখনো ঝরিছে বৃষ্টিধারা বিশ্রামবিহীন, মেঘের অন্তর-পথে অন্ধকার হতে অন্ধকারে চলে গেল দিন। শান্ত ঝড়ে, ঝিল্লিরবে, ধরণীর স্নিগ্ধ গন্ধোচ্ছ্বাসে, মুক্ত বাতায়নে বৎসরের শেষ গান সাঙ্গ করি দিনু অঞ্জলিয়া নিশীথগগনে।
বাঙালীদের বীরত্বের ইতিহাসের শুরু তো আর আজকের নয়। সে তো কবে থেকেই বাঙালির লড়াই শুরু হয়েছিল। দিনে দিনে তা শুধু নিজের রং পাল্টে নতুন মোড়ক ধারণ করেছে। তবে বাঙ্গালীরা সাহসী, তারা বিশ্বের দরবারে মাথা উচুঁ করে বাঁচতে জানে।