#Quote
More Quotes
ফাল্গুনের সুরে প্রেমের গুনগুন, হৃদয়ে বেজে উঠুক নতুন রাগিণী।
মনের আকাশে ঐ ফাগুন পিয়াসী পাখি উড়ে যায় সুদূরেতে কার যেছায়া মাখি! - সংগৃহীত
ফাল্গুনের দুপুরে পাখির কলতানে ফুলের সুবাসে আজ মেতে উঠেছে মন, বলনা সখি কি হবে এখন।
এ সকাল বেলায় কোকিল যেন আমায় মনে করিয়ে দিল আজ বসন্ত ফাল্গুন নিয়ে এসেছে।
আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে শুধু এবারের মতোবসন্তের ফুল যতযাব মোরা দুজনে কুড়াতে।তোমার কাননতলে ফাল্গুন আসিবে বারম্বার,তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে।
চৈতে গিমা তিতা, বৈশাখে নালিতা মিঠা, জ্যৈষ্ঠে অমৃতফল আষাঢ়ে খৈ, শায়নে দৈ। ভাদরে তালের পিঠা, আশ্বিনে শশা মিঠা, কার্তিকে খৈলসার ঝোল, অগ্রাণে ওল। পৌষে কাঞ্ছি, মাঘে তেল, ফাল্গুনে পাকা বেল।
সূর্য-ঘড়ি সাত সকালে ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গোনে আজ কার? বাসন্তিরা সবুজ টিপে লাল সাদা আর হলুদ পাড়ে হাত ধরেছে তার - সংগৃহীত
ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে দিল তারে বনবীথি কোকিলের কলগীতি ভরি দিল বকুলের গন্ধে - রবীন্দ্রনাথ ঠাকুর
কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হল তার সাধ।
আমাকে পাবে না খুঁজে, কেঁদে কেটে মামুলি ফাল্গুনে। - হেলাল হাফিজ