#Quote

নবাঙ্কুর ইক্ষুবনে এখনো ঝরিছে বৃষ্টিধারা বিশ্রামবিহীন, মেঘের অন্তর-পথে অন্ধকার হতে অন্ধকারে চলে গেল দিন। শান্ত ঝড়ে, ঝিল্লিরবে, ধরণীর স্নিগ্ধ গন্ধোচ্ছ্বাসে, মুক্ত বাতায়নে বৎসরের শেষ গান সাঙ্গ করি দিনু অঞ্জলিয়া নিশীথগগনে।

Facebook
Twitter
More Quotes
ইলিশ মাছের ৩০ কাঁটা, বোয়াল মাছের দাড়ি!!! বৈশাখ মাসের ১ তারিখে আইসো আমার বাড়ি !!! ছেলে হলে পাঞ্জাবি , মেয়ে হলে শাড়ি.!! করব বরন বন্ধু তোমায়, আইসো আমার বাড়ি !!! আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩১
ঈশ্বরের আশির্বাদে যা কিছু খারাপ তা যেন মিলিয়ে যায়…আর তোমার সামনে উদ্ভব হোক যা কিছু ভালো…নববর্ষে তোমাকে এই শুভেচ্ছা জানাই।
রুদ্রতপের সিদ্ধি এ কি ওই-যে তোমার বক্ষে দেখি, ওরই লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে॥ নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো তোমার রক্তনয়ন মেলে।
চৈত্রেতে থর থর বৈশাখেতে ঝড় পাথর জ্যৈষ্ঠতে তারা ফুটে তবে জানবে বর্ষা বটে।
বছর ঘুরে এলোরে বৈশাখ, তাইতো আনন্দে মেতে উঠে আজ।
চৈতে গিমা তিতা, বৈশাখে নালিতা মিঠা, জ্যৈষ্ঠে অমৃতফল আষাঢ়ে খৈ, শায়নে দৈ। ভাদরে তালের পিঠা, আশ্বিনে শশা মিঠা, কার্তিকে খৈলসার ঝোল, অগ্রাণে ওল। পৌষে কাঞ্ছি, মাঘে তেল, ফাল্গুনে পাকা বেল।
পৌষের কুয়া বৈশাখের ফল। য’দ্দিন কুয়া ত’দ্দিন জল। শনিতে সাত মঙ্গলে/(বুধ) তিন। আর সব দিন দিন
ফুলের রঙে ঢেকে যায়, বাড়ির চারপাশ,পহেলা বৈশাখে বাড়ির প্রতিটি কোণে হাসি।দোতালা, সিঁড়ি, উঠোন সবুজ, এমনকি ছাদ,সবার গালে উঠুক রঙিন হাসি।
পহেলা বৈশাখে লাল-সাদার সাজে ঢেকে যায় বাংলা মাটি, প্রাণে বাজে ঐক্যের সুর।
পহেলা বৈশাখ এলো বলে,প্রেমের বার্তা হৃদয় দোলে।