#Quote
More Quotes by Probar Ripon
মানুষ সবসময় অন্যকে পাশে চায়, কারো জন্য অপেক্ষা করে - অথচ সে টেরই পায় না সে তার নিজের পাশেই আছে, যার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই
যে প্রেমে দুজন বন্ধু হতে পারে না, সে প্রেম ফুল কেনাবেচার ধান্দা ছাড়া কিছু নয়
কারো যাওয়া নিয়ে আমার দুঃখ নেই, যেহেতু তার যাওয়াই ছিলো অনিবার্য
দরিদ্রদের কোনোভাবেই বোঝাতে পারবেন না, ধনীরা দরিদ্রদের নিজেদের ভেতর যুদ্ধ বাধিয়ে দিয়ে নিজেদের স্বর্গকে সুরক্ষিত রাখে, যেনো দরিদ্ররা ধনীদের লুটের বিরুদ্ধে এক হতে না পারে।
পৃথিবীতে কেউ নিখুঁত হতে আসে না, আসে নিজের মতো হতে
একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা ছাড়া, মানুষে মানুষে আর তেমন কোনো সুতীব্র সম্পর্ক নেই
কি ভয়ংকর ব্যাপার, আমরা আলাদা হতে চাইলেও, পৃথিবী চায় না আমরা আলাদা হই
কি সুন্দর বাতাস, যেনো আমাকে বিদ্রুপ করছে - কেনো তোর ডানা নেই!
মানুষকে আর ভূতে ধরে না, ভূতকে মানুষে ধরার ভয়ে ভূতেরা বিলুপ্ত প্রায়
হীনমন্যরা সবসময় আত্মবিশ্বাসীকে অহংকারী বলে