More Quotes by Probar Ripon
সবাই যখন লক্ষ্যের দিকে যেতে তীরের মতো বন্দী হয়েছে ধনুকে, তখন এই লক্ষ্যহীন হওয়ার স্বাধীনতার চেয়ে আনন্দের আর কি আছে
সময় এক ঘোড়া - নিজের উচ্চতা থেকে বেশী উচ্চতায় লাফিয়ে তার পিঠে সওয়ার হতে হয় এবং ঘোড়দৌড় শেষে নিজের উচ্চতা থেকে কম উচ্চতায় লাফিয়ে নেমে যেতে হয় সমাধির পিঠে
জীবনকে ভালোবাসার বিপদ মৃত্যুকে ভয় পাওয়া, মৃত্যুকে ভয় পাওয়ার বিপদ জীবনকেই হারিয়ে ফেলা
নিজের দুঃখের কথা মানুষকে না জানানো ভালো, তারা তাদের দুঃখকে আড়াল করতে তোমাকে নিয়ে হাসাহাসি করতে পারে
সবচেয়ে ভয়ংকর শত্রু কেবল বন্ধুই হতে পারে, কেননা সে তোমাকে সবচেয়ে ভালো মতো চেনে
সবাই নিখুঁত হতে চায়, কিন্তু কেউই বলতে পারে না, নিখুঁত আসলে কতটা নিখুঁত
স্বপ্নহীন ঘুম যেমন অসম্ভব, তেমন স্বপ্ন ছাড়া জেগে থাকাও সম্ভব নয় - প্রবর রিপন
আমি যা হতে চেয়ে হতে পারিনি, তার জন্য অন্য কেউ নয় শুধু আমিই দায়ী - প্রবর রিপন
যে নক্ষত্র হারিয়ে গিয়েছে হৃদয়ের ভুলে, তাকে খুঁজে বের করতে পৃথিবীতে রাত নেমে আসে
এদেশের ভবিষ্যৎ নিয়ে যারা আশাবাদী, তারা পৃথিবীর শ্রেষ্ঠ আশাবাদী মানুষ। না হলে এমন দেশের নাগরিক হয়েও, এত আশাবাদী হয় কিভাবে ।