#Quote
More Quotes by Probar Ripon
আলুভর্তা, ডিমভাজি থেকে মুক্তি পেতে বিয়ে করে মানুষেরা একসময় টের পায়, আলুভর্তা আর ডিমভাজিই পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির খাবার
নিজেকে ভালোবাসতে না পারলে অন্যের প্রতি ঘৃণা বেড়ে যায় - প্রবর রিপন
রক্ত দিয়ে সিংহাসন বানালে, সে সিংহাসনে বসা যায় না, ডুবে যেতে হয় মহারাণী। এত এত মৃত্যুর জন্য কে দায়ী আমরা জানি জানি
পৃথিবীতে কোথাও হয়তো এখনো প্রেম বেঁচে আছে, কারোহৃদয়ে খুব ভয়ে ভয়ে, যদি কেউ জেনে ফেলে
জৈষ্ঠ্য মাসে গ্রাম মফস্বল থেকে ঢাকায় ফেরা বাস মূলত চাকার উপর চলমান কাঁঠাল বাগান। পাকা কাঁঠালের গন্ধে ঘুম আসা দায়! - প্রবর রিপন
নতুন প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, এটা বলার আগে ভাবুন, আপনিও আপনার আগের প্রজন্মের বলা নষ্ট হয়ে যাওয়া প্রজন্মের একজন
টেলিফোন - মহীনের ঘোড়াগুলি (কাভার) অংশবিশেষ... অনেকদিন আগে ভিডিওটি করেছিলো চিলেকোঠার সেপাই, যে চলে গেছে সব নেটওয়ার্কের বাইরে, কোথাও আর খুঁজে পাওয়া যাবে না তাকে
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, দাসেদের আত্মসম্মান ফেরানো
মুখোশ পরে থাকা মানুষের সবার সাথে সম্পর্ক ভালো থাকে, মুখোশ খুলে পড়লে দুজনেই প্রতারিত বোধ করে, হাস্যকর হলো যে মুখোশ পরেছিলো সেও অন্যকে প্রতারক বলে
সত্য হলো ভালো ও মন্দের বাইরে এক পক্ষহীন অবস্থা যা সবাই দেখতে পারেনা।