More Quotes by Probar Ripon
কি সুন্দর বাতাস, যেনো আমাকে বিদ্রুপ করছে - কেনো তোর ডানা নেই!
নিজের পথ খুঁজে বের করা আর নিজের মতো হওয়ার চেয়ে কঠিন কিছু নেই, অথচ সবাই ভাবে সফল অন্য কারো মতো হওয়া সহজ। আর অন্যের হয়ে যুদ্ধে গিয়ে অন্যের সুবিধা করতে অন্যের শত্রুকে নিজের শত্রু ভেবে যুদ্ধে মরা নয় কোনো দুঃসাহসিক কাজ
নিঃসঙ্গতার ভয় নেই বলে আমি সবচেয়ে নিঃসঙ্গ - প্রবর রিপন
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, দাসেদের আত্মসম্মান ফেরানো
চোখে স্বপ্ন ছিল,হাতে ভালোবাসা,অথচ কপালে শুধু শূন্যত।
সময় শিখিয়ে দেয়, সবাইকে তুমি সব দিয়ে দিতে চাইলেও, সবাই তা পাওয়ার যোগ্য নয়
প্রয়োজনে তো কতজনকেই মনে পড়ে; অপ্রয়োজনে যাকে মনে পড়ে, সে-ই তো কাছের মানুষ
ফিলিস্তিনীকে নিয়মিত ধ্বংসস্তূপে পরিণত করে, পৃথিবীর ধনী ও শোসক শ্রেণী আপামর সাধারণ জনতাকে জানিয়ে দিতে চায়, পৃথিবী চালানোর ক্ষেত্রে সাধারণ মানুষের মতামতের কোনো গুরুত্ব নাই
পূর্ব ধারণা নিয়ে কখনো সমুদ্রের কাছে যেতে নেই, কে বলবে একই রকম আকাশ সে দুইবার দেখেছে?
পৃথিবীতে কেউ নিখুঁত হতে আসে না, আসে নিজের মতো হতে