#Quote
More Quotes by Probar Ripon
সুদান, সোনার নেকলেসের মতো ধনীর গলায় ঝুলছে মানুষের লা*শ
কি অদ্ভুত বৈপরীত্য, এদেশে সবচেয়ে বেশী হাততালি পাওয়া যায় মেয়েদের বিপক্ষে আর মায়েদের পক্ষে কথা বললে!
নিজের মগজ নিজে ব্যবহার করা ভালো, না হলে অন্য কেউ ব্যবহার করে ফেলে দেবে আবর্জনার মতো
যে নক্ষত্র হারিয়ে গিয়েছে হৃদয়ের ভুলে, তাকে খুঁজে বের করতে পৃথিবীতে রাত নেমে আসে
মানুষের যত-কিছু দুর্গতি আছে সেই আপন মনের মানুষকে হারিয়ে, তাকে বাইরের উপকরণে খুঁজতে গিয়ে , অর্থাৎ আপনাকেই পর করে দিয়েছে ।
পৃথিবীতে গতকাল নামে এক স্মৃতিকাতর দেশ আছে, যেখানে আজ আসে না বলে আগামীকাল আসছে না
যে প্রেম মরে গেছে, তার স্মৃতি মনে করিয়ে দিতে পৃথিবীতে এখনো বৃষ্টি আসে। - প্রবর রিপন
কাউকে পাশে চাই, কারো জন্য অপেক্ষা করি, অথচ টেরই পাইনি - নিজের পাশেই আছি, যার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই
মানুষ অদ্ভুত, নিজে খারাপ মানুষ হলেও অন্যের কাছে আশা করে ভালো মানুষী!
শৈশবে এক জোনাকীকে খুন করেছিলাম বলেই কি পৃথিবীতে এত অন্ধকার! - প্রবর রিপন