More Quotes by Probar Ripon
কেউ ভালোবেসে ফেললে ভয়ে ভয়ে থাকি, এই সেই মানুষ যে আমাকে একসময় ঘৃণা করবে সবচেয়ে বেশী
তুমি কোনোদিন আর ফিরবে না জেনে, বাতাসে ফিরেছে শীতের বিষণ্ণতার গন্ধ
মনের ভুলে মৃত বন্ধুর নম্বরে ফোন করে, তার কন্ঠ শোনার অপেক্ষার মতো এই সময়। - প্রবর রিপন
রাত গভীর হলো, রাতের গভীরে যাওয়া হলো না - প্রবর রিপন
মুকুট পড়ে যাওয়ার ভয়েই কি, রাজা কখনো জনতার কাছে মাথা নিচু করে না।
সুদিনের স্বপ্ন দেখা মানুষ মূলত কখনো ঘুম থেকে ওঠেনি
স্কুল জীবনে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর সাহসী মানুষ মনে হতো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা গান গাইতো
ভবিষ্যৎ পৃথিবীতে সবচেয়ে বেশী উপার্জন করবে চোখের ডাক্তারেরা, কিন্ত এই নতুন প্রজন্মের কেউ স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে, চোখের ডাক্তার হওয়ার জন্য নিজের চোখ বাঁচিয়ে রাখতে পারবে কিনা নিশ্চিত নই
কথা জমিয়ে রাখলে আত্মার ক্যান্সার হয়।
এই নিমিত্ত প্রেমের হাতে কাজের আর অন্ত নাই, কিন্তু আড়ম্বরের হাতে কাজ থাকে না । প্রেম শিশুকেও অগ্রাহ্য করে না, বার্ধক্যকে উপেক্ষা করে না, আয়তন মাপিয়া সমাদরের মাত্রা স্থির করে না ।