#Quote
More Quotes by Imtiaz Mahmud
জীবন এত ছোট যে, তোমার চলে যাওয়ার দিকে তাকিয়েই এটা পার করে দেয়া যায়।
যারা সবসময় জিততে চায়, তারা জানে না, কোনো কোনো বিজয় পরাজয়ের চেয়ে কুৎসিত।
আর কোনো পথ নেই, তাই পথ ভুলে, ফুলেরা পড়তে গেছে ধুলোদের স্কুলে।
অন্যের কী করা উচিত তা সবাই জানে। কিন্তু কেউ জানে না, তার নিজের কী করা উচিত।
জীবনে হয়নি দেখা, তাও চিরকাল পাশাপাশি, দুইটি কবর একই প্লটে— সেই সূত্রে প্রতিবেশী।
নির্জনতা থেকে কোলাহলে যাওয়া যত সহজ, কোলাহল থেকে নির্জনতায় ফেরা তত সহজ না।
পৃথিবীর সব গল্প বিচ্ছেদের নয়, নদী মরে গেলে দুই তীর এক হয়!
আগুনে যে ঝাঁপ দেয়—তারও কিছু অনুসারী থাকে, উজ্জ্বলতা এক ফাঁদ, আড়ালে সে পোড়াতেই ডাকে।
কে যে কারে ধ্বংস করে—হিংসার এ গাঙে, কূল ভাঙতে গিয়ে ঢেউ, নিজে আগে ভাঙে।
কুয়োর ব্যাঙ সমুদ্রে যাওয়ার সময়, তার কুয়োটিকেও সাথে নিয়ে যায়।