More Quotes by Imtiaz Mahmud
নিজের চিৎকার নিজে গিলে ফেলার নাম হচ্ছে সহনশীলতা।
যা দেখো তা সত্য নয় সব, অনেক কিছুই ভুল, দূর বাতাসের ইচ্ছে মেনেই দুলছে গাছের ফুল!
জীবন এত ছোট যে, তোমার চলে যাওয়ার দিকে তাকিয়েই এটা পার করে দেয়া যায়।
পাতার ওড়ার সাধ, মরার পরে মেটে।
পৃথিবীর সব গল্প বিচ্ছেদের নয়, নদী মরে গেলে দুই তীর এক হয়।
আলো শুধু পথ দেখায় না, কোথাও যে পথ নাই, তাও দেখায়।
ফুল দেখে ভয় বাড়ছে, রক্ত দেখে সাহস।
আমি বললাম পানি, তুমি বললা জল, কার রক্তে কার যে হলো চক্ষু টলমল!
কথা বলো রাত, আর কথা বলো তারা, বলো, যারা জেগে আছে, ভালো নেই তারা।
জালে আটকালে তাও নিয়তিকে দোষারোপ করা যায়, বঁড়শিতে আটকালে কেবল নিজেকে।