#Quote
More Quotes
যে লোক জীবনের একটি ঘন্টা সময় নষ্ট করার সাহস করে, সে আসলে জীবনের মূল্য কখনো বোঝেনি। - চার্লস ডারউইন
মধ্যবিত্তদের ঘরের ছেলেদের স্বপ্ন দেখা উচিত নয়। কারণ স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা করার সময় মধ্যবিত্তদের নেই।
কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে, সেটা শুধু সময় বলে দেয়।
আজও উষ্ণতায় মনে পড়ে, তোদের সাথে কাটানো সেই সময়গুলো। আর ব্যাকবেঞ্চের জীবন্ত আড্ডাগুলো।
সময় দাঁড়ায় না, আমরাও থেমে থাকি না। কিন্তু মাঝে মাঝে একটু পিছনে তাকিয়ে দেখা দরকার, কতটা পথ চলে এলাম, কতটা শিখলাম, কতটা বদলালাম!
মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। – এ.পি.জে আব্দুল কালাম
কে জানতো কাছের মানুষ গুলোর মুখোশের পেছনের চেহারা এত কুৎসিত হবে। সময় সবার মুখোশ খুলে দিল।
আলো যেমন চারপাশ উজ্জ্বল করে তোলে, তেমনি একজন পবিত্র মানুষও তার চারপাশ আলোকিত করে তোলে। বই: পারাপার — হুমায়ূন আহমেদ
সময় আসবে আবার চলে যাবে কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে। - সংগৃহীত
আপনি যদি জীবনকে ভালোবাসেন তাহলে সময় নষ্ট করবেন না,কারণ সময়ই জীবন তৈরি করে।