#Quote
More Quotes
আপনি কোনো একটি বিষয়ে কিছুই জানেন না, এটা বুঝে নিতে পারাটাই হলো সত্যিকারের জ্ঞান ।
একটি বই একশটি বন্ধুর সমান.. কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। – এ পি জে আব্দুল কালাম
চাকরিদাতার মতো আচরণ করুন কে আপনাকে বলেছে চাকরির কথা? আপনার শিক্ষক বলেছে না টেক্সট বইয়ে চাকরির কথা লেখা আছে? চাকরির কথা ভুলে যান। চাকরির চিন্তা পুরাতন আমলের ধ্যান ধারণা। এটা থেকে বের হয়ে আসুন। নিজেকে বার বার বলুন আমি চাকরি প্রার্থী নই, আমি চাকরি দাতা এবং সেই মোতাবেক চিন্তা আর আচরণ করুন। আপনি দেখবেন আপনার কাজে অসাধারণ পরিবর্তন এসেছে এবং পরিবর্তনের সুচনা হয়েছে আপনার মাথা আর চিন্তা চেতনা থেকে। আমরা সবাই জন্ম থেকেই উদ্যোক্তা এবং সবার মধ্যে উদ্যোক্তা হবার মতো যোগ্যতাও আছে। এটা আমাদের ডিনএতে আছে এবং এই ক্ষমতা ব্যবহার করেই মানুষেরা এত বছর ধরে এই পৃথিবীতে বসবাস করছে। আমরা যখন গুহাতে থাকতাম তখন আমরা এক গুহা থেকে আরেক গুহাতে চাকরি খুজতাম না। মানুষ জীবনধারণের জন্য উদ্যমী আর সমস্যা সমাধানকারী ছিল, মানুষ জন্ম নেয়নি অন্যের হয়ে কাজ করার জন্য ভুলক্রমে আমাদেরকে চাকরি প্রার্থী বানিয়ে দেয়া হয়েছে। যখনি আপনি চাকরি করা শুরু করেন তখনি আপনি আপনার বিশাল সৃজনশীল ক্ষমতাকে ছোট ছোট অংশে বিভক্ত করে অনেক কম বানিয়ে ফেললেন।
একটি মানুষ যতদিন শিক্ষার প্রতি আকর্ষিত থাকে, ততদিন সে জ্ঞানী থাকে,আর যখনই তার মধ্যে এই ধারণার জন্ম নেয় যে সে জ্ঞানী হয়ে গেছে,তখনই মূর্খতা এবং অজ্ঞতা তাকে ঘিরে ধরে।
শুনি মরিলে পাব বেহেস্তখানা, তা শুনে তো মন মানেনা। বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভূবনে - লালন
ভ্রমণের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি, তা কোনো বইয়ে পাওয়া যায় না।
হীনতম জ্ঞান জিহ্বায় থাকে এবং উচ্চমানের জ্ঞান কর্মের মাঝে প্রকাশপায়।
মন হল হাজার দুয়ারি ঘর। যারা বই পড়ে না তাদের কাছে সেই বেশীরভাগ ঘরগুলো অপ্রবিষ্টই থেকে যায়
মুহাম্মাদ বিন ইসমা’ঈলের (আল-বুখারী) অনেক প্রশংসনীয় গুণ ছিলো, কিন্তু তাদের মধ্যে তিনটি তার চরিত্রকে বিশেষায়িত করেছিলো : তিনি খুব কম কথা বলতেন; অন্যদের যা ছিলো তার প্রতি তিনি লোভ করতেন না; এবং তিনি অন্যদের বিষয়সমূহে নিজেকে জড়াতে দিতেন না, বরং তিনি তার সমস্ত সময় জ্ঞানার্জনের জন্য উৎসর্গ করেছিলেন।
বিচার দেয় খণ্ডের অনুভূতি, এক সময়ে একটি জিনিসের এক রকম জ্ঞান, কিন্তু বিবেকে পাই গোটার অনুভূতি, এক সময়ে এক জিনিসের বা বহু জিনিসের বহুল রূপের জ্ঞান এক বহু বহুধা’র সমন্বয় সম্মিলন হইতেছে বিবেকের জ্ঞান।