#Quote

হয়েছো গোপন ঘুন, শাঁস কাটো লুকায়ে ভেতরে – পুড়ে মরি, কেমনে গো আমি তারে বাইরে দ্যাখাবো!

Facebook
Twitter
More Quotes by Rudra Mohammad Shahidullah
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে- জীবন সুন্দর আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তবুও কি আজীবন বেঁচে থাকা যায়। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কথা ছিলো, আর্য বা মোঘল নয়, এ জমিন অনার্যের হবে। অথচ এখনো আদিবাসী পিতাদের শৃঙ্খলিত জীবনের ধারাবাহিকতা কৃষকের রন্ধ্রে রক্তে বুনে যায় বন্দিত্বের বীজ। মাতৃভূমি-খন্ডিত দেহের ’পরে তার থাবা বসিয়েছে আর্য বণিকের হাত। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
রমনী এক রকম অনাবশ্যক ইচ্ছা বিবর্ণ ঝাঁঝাঁলো সম্প্রতি নারী শুধু কাচের ছায়া, অপ্রতিবিম্ব কাচ, শুধুমাত্র কাচ। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
পুষে রাখে যেমন কুসুম, খোলসের আবরণে মুক্তোর ঘুম।তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কথা ছিলো, চিল-ডাকা নদীর কিনারে একদিন ফিরে যাবো। একদিন বট বিরিক্ষির ছায়ার নিচে জড়ো হবে সহজিয়া বাউলেরা, তাদের মায়াবী আঙুলের টোকা ঢেউ তুলবে একতারায়- একদিন সুবিনয় এসে জড়িয়ে ধ’রে বোলবে: উদ্ধার পেয়েছি।
প্রনয়ীর প্রথম পরশ ছুঁয়ে দ্বিধাগ্রস্ত চুপিচুপি চোখের উপকূলে জোয়ারের মতো স্বপ্নালু হেঁটে আসা যে রাত আচ্ছন্ন আকাশের নিচে সে রাত আমার নয়, সে রাত অন্য কারো। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কথা ছিলো রক্ত-প্লাবনের পর মুক্ত হবে শস্যক্ষেত, রাখালেরা পুনর্বার বাশিঁতে আঙুল রেখে রাখালিয়া বাজাবে বিশদ। কথা ছিলো বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপনি খুলে বসবে না, চিত্রল তরুণ হরিনেরা সহসাই হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চামড়ার প্যাকেট
বাইরে এবং বুকের মধ্যে হিয়ার ভেতর..হিয়ার মধ্যে হারানো এক হলদে পাখি উড়ছে বসছে দুলছে, যেন শৈশবে সেই দোলনা খেলা..হায়রে আমার বয়স হয় না। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
এতোটা নিশব্দে জেগে থাকা যায় না, তবু জেগে আছি..আরো কতো শব্দহীন হাঁটবে তুমি, আরো কতো নিভৃত চরনে আমি কি কিছুই শুনবো না- আমি কি কিছুই জানবো না। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ