#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
একটি মানুষ খুন কোরে এই তো এলাম আমি প্রার্থনা ঘরে, দ্যাখো শরীরে আমার কি মধুর আতরের ঘ্রান কি মোহন স্বর্গীয় শোভা সারা অবয়ব জুড়ে, আহা, ঈশ্বরই সব মংগল করেন। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ওর হাতে ফুলগুলো তুলে দিয়ে বললাম তুমিও কি ফুল হয়ে ঝ'রে যাবে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তোমাকে প্রতিদিন লেখার মতো অনেক রকম খবর আছে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
হয়েছো গোপন ঘুন, শাঁস কাটো লুকায়ে ভেতরে – পুড়ে মরি, কেমনে গো আমি তারে বাইরে দ্যাখাবো!
বাইরে এবং বুকের মধ্যে হিয়ার ভেতর..হিয়ার মধ্যে হারানো এক হলদে পাখি উড়ছে বসছে দুলছে, যেন শৈশবে সেই দোলনা খেলা..হায়রে আমার বয়স হয় না। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমরা কি কিছুই কবো না আর? আকাশের দেহ থেকে ঝ’রে পড়ে সন্ধার আঁধার- এসো কথা বোলে উঠি, আমরা ভালোবাসার কথা বলি, এই নিশব্দের দেয়াল ভেঙে এসো আজ স্বপ্নের কথা বলি।
ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন দিব্যি দিলাম মেঘের বাড়ীর, আকাশ কিংবা আলোর সারির। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
শেষমেশ যে যার সন্ধার কাছে ফিরে যায়, যে যার অন্ধকারের কাছে।
আমার কিছু কথা ছিলো কিছু দুঃখ ছিলো আমার কিছু তুমি ছিলো তোমার কাছে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ