#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
কেউ দেখবে না, তুমি কাঁদো কবি, কাঁদো কেউ জানবে না তুমি কষ্ট পাও কবি কেউ ছোঁবে না তোমাকে, তুমি তো পাথর।
সুখ কি এমন! সূর্যের মতো গভীর মর্মে প্রজ্জ্বলন্ত অন্তবিহীন লেলিহান স্মৃতি! সুখ কি এমন একা একা জাগা রাত্রির ছায়া লোনা সাগরের স্বপ্নে মগ্ন নগ্ন হৃদয়ে প্রমত্ত জল আরেক সাগর। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমি যার শিয়রে রোদ্দুর এনে দেবো বলে কথা দিয়েছিলাম সে আঁধার ভালোবেসে রাত্রি হয়েছে । এখন তার কৃষ্ণ পক্ষে ইচ্ছের মেঘ জোনাকির আলোতে স্নান করে, অথচ আমি তাকে তাজা রোদ্দুর দিতে চেয়েছিলাম।
যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠে আজ বসে নেশার হাট। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
যুবতী বুক থেকে ঝলমলে তলপেট উলঙ্গ কোরে বিনিময়ে দুখানা ঝলসানো রুটি নিলো।
তুমি রেশমী হাতে বুলোতে পরশ রাত্রি নিশ্চুপ হেঁটে যেতো শরীর বেয়ে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
নিজেকে নিয়ে আছি, নিজে নিজে আছিনা-পাওয়া ব্যথার আছে উদ্ধার, পাওয়ার বেদনা প্রতিকারহীন।
মনে হলো একবার তুলে এনে রাখি তারে বুকের নিকটে।
আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মত আমি একা।
ওর হাতে ফুলগুলো তুলে দিয়ে বললাম তুমিও কি ফুল হয়ে ঝ'রে যাবে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ