#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
বিস্মৃতির বাসস্ট্যান্ডে দাড়িয়ে রয়েছি একা, কেউ আসছে না। না স্বপ্ন, না ঘুম, কেউ নয়। আঁধারপুরের বাস কতোদূর থেকে তুমি আসো। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
অতোটা প্রেমের প্রয়োজন নেই ভাষাহীন মুখ নিরীহ জীবন প্রয়োজন নেই— প্রয়োজন নেই
নিসঙ্গ টেবিলে পা তুলে অসভ্য ভাষায় আমি একাকি বোসে আছি নিখুঁত পোট্রেট । - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কিছুটা হিংস্র বিদ্রোহ চাই কিছুটা আঘাত রক্তে কিছুটা উত্তাপ চাই, উষ্ণতা চাইচাই কিছু লাল তীব্র আগুন। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
চোখ কি জানে না আঁখিতে কতোটুকু মেঘ জ'মে আছে? কতোটুকু বর্ষার পূর্বাভাস আছে, কতোখানি বর্ষা না-হওয়া গভীর স্তব্ধতা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
প্রেম দুর্বোধ্য, নারী দুর্বোধ্য এবং তুমিও তোমার প্রেমের মতোই দুর্বোধ্য।
তুমিই শুধু ভালোবাসা রাখতে গিয়ে ছড়িয়ে ফেললে চতুর্দিকে অসাবধানে ভালোবাসা ছড়িয়ে ফেললে চতুর্দিকে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কোথাও সুস্থতা নেই। এ সময়ে শোষণের সুশোভন নামই সুস্থতা -- তুমি সেই সুস্থতার নির্বোধ প্রতিক। আত্মপ্রকাশের সামনে তুমি দাঁড়িয়ে ছিলে
তাকে চিৎ করা হলো। পেটের ওপর উঠে এলো দু’জোড়া বুট, কালো ও কর্কশ। কারণ সে তার পাকস্থলির কষ্টের কথা বলেছিলো, বলেছিলো অনাহার ও ক্ষুধার কথা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ