#Quote
More Quotes by Redwan Masud
সার্টিফিকেট বাড়ছে মানেই এই নয় যে দেশ ভারমুক্ত হচ্ছে, এ দেশে সার্টিফিকেট বাড়ছে মানে শিক্ষিত বেকারের সংখ্যাটাও ভারী হচ্ছে।
পুরুষের পুরুষত্বের গর্বই হলো নারীর প্রতি অবহেলার মূল কারণ।
সুখ আর শোক দুইটাই বিলাসিতা যা পুরুষের ক্ষেত্রে মানায় না।
সমাজের পরিবর্তন হচ্ছে মানেই সমাজের উন্নতি নয়, অধঃপতনও হয়।
ধর্ম যেখানে রাজনীতির হাতিয়ার হয়ে দাঁড়ায় শান্তি সেখান থেকে দৌড়ে পালায়।
একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারির প্রিয়জন হওয়া অনেক সম্মানের, গৌরবের।
এ পৃথিবীতে সকল দুঃখের মূল কারণ হলো একা একা সুখে থাকতে চাওয়া। আসলে একা একা কখনও সুখে থাকা যায় না, এটা সাময়িক। যতদিন পর্যন্ত মানুষ একা একা সুখে থাকার চিন্তা মাথা থেকে বাদ না দেবে ততদিন পর্যন্ত এ পৃথবীতে সুখ হবে না। - রেদোয়ান মাসুদ
পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়
নিজেকে কখনও ছোট করে দেখো না, তাহলে তোমার আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়। আর স্বপ্ন ছাড়া মানুষ কখনও বেঁচে থাকতে পারে না।
বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না।