#Quote
More Quotes by Redwan Masud
মন নিজের, নিয়ন্ত্রণ অন্যের।
প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না, ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও।
ক্যাডার দুই প্রকার- অস্ত্রধারী ও কলমধারী। কেউ ফাইল আটকে রেখে অর্থ আদায় করে আবার কেউ অস্ত্র মাথায় রেখে অর্থ আদায় করে। কিন্তু বাস্তবে কলমধারীরাই অস্ত্রধারীদের গালি দেয়।
মা হলো স্নেহের ভান্ডার, যা কখনও নিঃশেষ হয় না।
সুখে থাকতে সবাই চায়, কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।
নিজেকে কখনও ছোট করে দেখো না, তাহলে তোমার আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়। আর স্বপ্ন ছাড়া মানুষ কখনও বেঁচে থাকতে পারে না।
প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে।
যোগ্য পাত্র মানেই ভালো পাত্র না, সকল ভালো পাত্রই যোগ্য পাত্র।
কষ্ট মানুষের কাজের গতি বাড়ায় আর হতাশা গতি একবারে শ্লথ করে দেয়
তোমাকে ছাড়া থাকার কোনো সাধ্য আমার নেই, কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমাকে ধরে রাখার কোনো উপায় আমার কাছে জানা নেই, কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায়। - রেদোয়ান মাসুদ