#Quote
আমার কাছে মনে হয়, কখনও যদি বিসিবির সভাপতির মতো পদে যেতে পারি তাহলে আমি যে কাজ করব ওটা বাংলাদেশের আর কেউ করতে পারবে না। অবশ্যই, ক্রিকেটে থাকলে আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ আসলে আমি হতে চাইব। আমি জানি, আমি বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবো। খুব ভালোভাবে বিশ্বাস করি, আমার পক্ষে এটা সম্ভব।
Facebook
Twitter
More Quotes by Shakib Al Hasan
পুরো বাংলাদেশটাই এখন শেখ হাসিনার পরিবার
যখন ছেলেটি বলল , ফুলের দাম লাগবে না । একটা ছক্কা মাইরেন । তখন সারা শরীর আমার শিউরে উঠলো।
মেসেজ পেয়েছি কিন্তু পড়িনি। জানতাম না যে ওখানে ফটোসেশন আছে!
যেভাবেই হোক, আমাকে ক্রিকেটে রাখেন। নইলে আপনাদের লাইফ বোরিং হয়ে যাবে। মিডিয়ার সাকিবকে দরকার।
বেশি চাপ থাকলে আরও বেশি মজা লাগে। আর মাঠে নামলেই কীভাবে যেন আমার মাথা খুলে যায়। কীভাবে যেন সব ঠিকঠাক করে ফেলি।
ওদের মূল দল বাংলাদেশের সঙ্গে পারছে না বলেই নাকি এমন দল পাঠিয়েছে তারা!
আমি বা বাংলাদেশের কেউ খেললেই কেবল বাংলাদেশের মানুষ আইপিএলের খেলা দেখে এবং তাদের আগ্রহ থাকে।
আমি প্ল্যান করে কিছু বলি না। যা মনে আসে, তা-ই বলি। যা বিশ্বাস করি, তা-ই বলি। কথায় কথায় প্রসঙ্গ এসেছে, যা ঠিক মনে করি, বলে দিয়েছি।
যখন সুমন ভাই ক্যাপ্টেন ছিলেন তখন সবাই উনার জন্যই ভালো খেলতে চাইত। উনি সবার ভেতর সেই সম্মান অর্জন করতে পেরেছিলেন। আমিও চাই তেমন হতে।
যদি দলের ৯ জন খেলোয়াড়ও বিশ্বাস করে যে আমাদের পক্ষে জেতা সম্ভব তবুও কিছুই হবে না । দলের ১১ জন খেলোয়াড়কেই বিশ্বাস করতে হবে আমাদের জেতা সম্ভব তবেই সব সম্ভব।