#Quote
More Quotes by Shakib Al Hasan
আমরা যতোটা স্বামী স্ত্রী তার চেয়েও ভালো বন্ধু।
কেন, বাংলাদেশের সিরিজটা বাদ দিয়ে যদি আইপিএল খেলি, সমস্যা কী?
আমি প্ল্যান করে কিছু বলি না। যা মনে আসে, তা-ই বলি। যা বিশ্বাস করি, তা-ই বলি। কথায় কথায় প্রসঙ্গ এসেছে, যা ঠিক মনে করি, বলে দিয়েছি।
ড্রাইভার গিয়েছে শিশিরকে ড্রপ করতে। কিন্তু আলাইনা চায় আইসক্রিম খেতে যেতে! কিভাবে যাই?
বাংলাদেশের হয়ে একটি ম্যাচ জিতে যে আনন্দ, পুরো আইপিএল ট্রফি জিতেও সে আনন্দ নেই।
মেসেজ পেয়েছি কিন্তু পড়িনি। জানতাম না যে ওখানে ফটোসেশন আছে!
ওদের মূল দল বাংলাদেশের সঙ্গে পারছে না বলেই নাকি এমন দল পাঠিয়েছে তারা!
এখন কম কথা বলি, আগে মনে হয় দলের ভেতর আরও বেশি সম্পৃক্ত থাকতাম। আগে আরও বেশি কাজ করতাম!
আমরা ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার সঙ্গে হারলে কোনো কথা হয় না। আফগানিস্তানের কাছে হারলে সবার খারাপ লাগে। তারা টি২০ র্যাংকিংয়ে সাতে। আর প্রথমে যে দুটি দলের নাম বললাম তাদের র্যাংকিং আট ও নয়। আমি জানি না আমাদের দেশের মানুষের প্রত্যাশা কী।
ভাবলে চাপ, না ভাবলে কোনো চাপ নয়। ওভাবেই চিন্তা করি। বাইরে কী কথা হচ্ছে, কে কী ভাবছে, সেটা মোটেও ভাবি না। এ কারণে চাপ আমাকে ঘিরে ধরে না। মাঠের খেলায় মনোযোগী থাকি। সফল না হলে তা নিয়ে ভাবি না।