#Quote
More Quotes by Nirmalendu Goon
যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা ,যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা। - নির্মলেন্দু গুণ
আমার চুল পেকেছে তোমার জন্য,আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।তারপরঅনেকদিন পর একদিন তুমিও জানবে,আমি জন্মেছিলাম তোমার জন্য।শুধু তোমার জন্য।
ডাকিব না প্রিয়, কেবলি দেখিব দু'চোখে পরান ভরে; পূজারী যেমন প্রতিমার মুখে প্রদীপ তুলিয়া ধরে । - নির্মলেন্দু গুণ
রাত্রিভর স্বপ্ন দেখে ভোরসকালে ক্লান্ত। যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো! - নির্মলেন্দু গুণ
হয় নিদ্রা আসুক,না হয় এক্ষুনি অবসান হোক এই অসহায় রাত্রির।
ভালোবাসা হারাবার জিনিস নয়। ভালোবাসা হচ্ছে পাত্র থেকে উড়ে যাওয়া কর্পুরের মতো, সে মিশে যায় হাওয়ার মধ্যে, শূন্যে, নীলকাশে। - নির্মলেন্দু গুণ
ব্যর্থ প্রেমিকের মতো মুগ্ধমূর্খচোখে কেবল তাকিয়ে থাকি আকাশের দিকে ।
আমার কিছু স্বপ্ন ছিল,আমার কিছু প্রাপ্য ছিল,একখানা ঘর সবার মতো আপন করে পাবার,একখানা ঘর বিবাহিত, স্বপ্ন ছিল রোজ সকালে একমুঠো ভাত লঙ্কা মেখে খাবার।
শুধু তোমাকে একবার ছোঁব, ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন। - নির্মলেন্দু গুণ
তীরের তরঙ্গ এসে বলে যায় সমুদ্রের কানে: 'সব প্রেম ফিরে পাবে, কিচ্ছু হারাবে না।